Skip to main content

DeltaFarm

Spirulina একটি প্রাকৃতিক নীল-সবুজ শৈবাল (Blue-green algae), যা উচ্চমাত্রায় প্রোটিন, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

গ্রোথ প্রোমোটর, ফার্টিলিটি বুস্টার ও ইমিউন মডুলেটর হিসেবে ব্যবহৃত হয়। সারা পৃথিবীতে সব বড় বড় ব্রিডার, সব পাখিকেই একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সাপ্লিমেন্ট হিসেবে Spirulina দিয়ে থাকে।

Spirulina-এর সাধারণ গুণাবলী
প্রোটিন: 60–70% (উচ্চ জৈব মান)
প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডসমূহে সমৃদ্ধ
β-carotene, Vitamin B12, E, K, Iron, Magnesium সমৃদ্ধ
Natural pigments: Phycocyanin, Chlorophyll, Carotenoids
অ্যান্টিঅক্সিডেন্ট ও ইমিউন বুস্টার

Immune system, Growth & Health
Spirulina এর high digestible protein, B-vitamins, iron ও minerals বাচ্চার হাড়, পেশি ও অঙ্গপ্রত্যঙ্গ গঠনে সাহায্য করে।
Immune system শক্তিশালী করে, ফলে বাচ্চা মারা যাওয়া কমে।
Liver function ও gut health ভালো রাখে, nutrients ভালোভাবে absorb হয় ও গ্রোথ বাড়ে
Probiotic-like effect অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।


Feather growth & quality
Spirulina সমৃদ্ধ protein (60–70%) ও amino acids (methionine, cysteine, lysine) যা পালক গঠনের জন্য অত্যাবশ্যক।
β-carotene ও xanthophyll pigments এর কারণে পালকের রঙ উজ্জ্বল, ঘন ও মসৃণ হয়।
মোল্টিং সময় এ নতুন পালক দ্রুত গজাতে সাহায্য করে


Fertility & Reproduction
Spirulina তে আছে Vitamin E, β-carotene, Selenium, Zinc, Arginine ও essential fatty acids, যা reproductive hormone বাড়ায়।
Male পাখির এ sperm motility, viability ও semen volume বাড়ায়।
Female পাখির এ ডিমের কুসুম ও ফার্টাইল ডিমের সংখ্যা বাড়ায়।
ডিমের মধ্যে বাচ্চার গ্রোথ ও Hatchability বৃদ্ধি করে।
কোষের ড্যামেজ কমিয়ে প্রজননতন্ত্র সুস্থ রাখে।


Spirulina কোথায় পাওয়া যায়?
Spirulina পাউডার ফর্মে ও ক্যাপসুল ফর্মে পাওয়া যায়।
আপনার পাশের ফার্মেসি গুলোতে 500mg ক্যাপসুল পাওয়া যায়।
Delta Farm কোম্পানিতেও আপনি পাউডার ফর্মে পাবেন।
সাধারণত ক্যাপসুল গুলোর দাম অনেক বেশি হয়।

পাখিকে কিভাবে দিবো?
পাখিকে 300gm সফটফুডে একটা 500mg ক্যাপসুল। অথবা ১কেজি সফটফুডে ২গ্রাম পর্যন্ত পাখিকে দিতে পারবেন
সপ্তাহে ৩দিন দিবেন। অথবা ১দিন পরপর দিবেন
সারা বছর, সব পাখিকে দিতে পারবেন
পাখি হঠাৎ করে Spirulina হয়তো খেতে চাইবে না, তাই অল্প পরিমানে দিয়ে অভ্যাস করিয়ে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *